ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে কাজী সাজ্জাদ (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে তার ডান পা জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ কাজী সাজ্জাদ টুটপাড়া এলাকার কাজী কামালের ছেলে।


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন।তিনি বলেন, টুটপাড়া এলাকায় কাজী সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো স্পষ্ট নয়।


ওসি জানান, তিনি নিজে হাসপাতালে যাচ্ছেন এবং বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page